Post

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২৮০

June 7, 2026

Original Author Top Job

Translated by Top Job

233 views

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২৮০

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ২৮০

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ২৮০ জন অফিস সহায়ক নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে অফিস সহায়ক পদে মোট ২৮০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

  • পদের নাম: অফিস সহায়ক
  • মোট পদ: ২৮০টি
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
  • বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
  • বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)
  • আবেদন শুরু: ১০ জুন ২০২৬ সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা
  • আবেদন ফি: ৫৬ টাকা

পদের যোগ্যতা

অফিস সহায়ক পদে আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করার নিয়ম

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। বিস্তারিত…

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login