ও হে মন-মাঝি
ও হে মন মাঝি প্রিয় আমার,
একলা পথ কেন চলো রে,
একলা কথা কেন বলো রে,
চোখের পাতা ভাঁজ কেন করো রে?
ও রে আমার মাঝির বৈঠা,
কেন দাঁড় বাইতে পারো না!
দুরালয়ের স্বপ্ন ডিঙ্গায়,
কেন অনুভূতিগুলোর খবর নাও না?
ও হে তুমি দিনের শেষে,
কেনো হতাশ হয়ে থাকো?
নীল আকাশটা দেখে দেখে,
কেন তুমি বাতাস হয়ে ভাসো?
ও হে আমার প্রিয় সজন রে,
কেনোই বা আমি বিহনে ভাবনা ধরো?
সাজনা গাছের পাতায়!
উড়াল পঙ্খী নাও সাজিয়ে,
উড়ে যাও সেখানে দূর শুভ্র মেঘ!
যেখানে আকাশ মিশে নীলের-
হাতে আঁকা সন্ধ্যেবেলার মৃদু মোহনায়।
This is a premium post.