Posts

কবিতা

আশা ছাড়ি না

June 11, 2026

নাসির ফরহাদ

6
View

আমার ঘাড়ে পাড়া দিয়া 

কত জনে নদী পার হইয়া গেল।

আর আমি মাঝি হইয়া ঘাটেই পইড়া রইলাম।

মাঝে মাঝে তৃপ্তির ঢেকুর তুলি

আমার এখান থাইকা পাড় হইয়া 

ওমুকে এই হইয়া গেল।

তমুকে ঐ হইয়া গেল। 

এমনই চলছে জীবন,

জীবনের মতন।

থাইমা নাই কিছুই।

আমি আমার মতন।

হাল ধইরা বইসা আছি

ধনি হইবার আশা জ্ঞানী হইবার আশা,

বড় হইবার আশা, বিখ্যাত হইবার আশা

নতুন সূর্য উঠে আর আমি ভাবি। 

নতুন কিছু  হবে হয়তো, 

এই আশায় আশায় বৃদ্ধ হইলাম 

তবুও আশা ছাড়ি না।

তবুও আশা ছাড়ি না,,,,,

Comments

    Please login to post comment. Login