Posts

কবিতা

মরীচিকা.

June 14, 2026

নাসির ফরহাদ

5
View

জীবন গেল হেলায় ফেলায়, 

ভাবছি বসে এই অবেলায়। 

মনে কত ছবি,

অস্তাচলে রবি।

অতীত স্মৃতি আজকে মনে, 

হানা দিচ্ছে সঙ্গোপনে। 

করার ছিল অনেক কিছু, 

একলা বসে ভাবি।

যে পথেতে চলছি হেঁটে, 

কাঠফাটা রোদ হৃদয় ফাটে। 

পড়ছে মনে পূরণ করা 

হয়নি পথের দাবি।

সময়টা তো গেছে বয়ে, 

আপন মনে আপন চালে।

ঝুলে পড়ছে থুতলিটাও

বলিরেখা পড়ছে গালে। 

হেলায় ফেলায় গেল সবই 

যায়নি কিছুই ধরে রাখা। 

ছুটছি চলে যার পিছনে 

সুখ নামে সে মরীচিকা।

Comments

    Please login to post comment. Login