কিরে লিলি! একা একা বসে আছিস কেনো?'
লিলি কিছু বলে না। চুপচাপ কী যেন ভাবছে।
'তোর কি মন খারাপ?'
'আমার অপ্রকাশিত মন খারাপগুলোও তুই ধরে ফেলিস!'
'এতো মন খারাপ করে কী হবে বল?'
'এ প্রশ্নের উত্তর জানি না। তবে কেন যেন মন খারাপ করে থাকতে ভালো লাগে। জীবন কেমন জানি! ভাল্লাগে না রে!'
'দেখ, জীবন কখনও তোরে ভালো সময় এনে দিবে না, যদি তুই চেষ্টা না করিস। কে ছিল? কে চলে গেছে? এসব ভাবলে না কখনোই ভালো থাকতে পারবি না। যে চলে গেছে সে কি তোকে মনে রেখেছে? সে তো দিব্যি ঘুরেবেড়াচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামে স্টোরি দিচ্ছে। ফ্রেন্ড সার্কেলের সাথে দামি দামি রেস্টুরেন্টে যাচ্ছে।'
লিলি একদম চুপ হয়ে গেল। কিচ্ছু বলছে না। আমার দিকে অদ্ভুত তাকিয়ে আছে।
'আরে কী হলো? এভাবে তাকিয়ে না থেকে কিছু বল।'
'তুই যা যা বললি না, সে সবই করে। আমি সব দেখি। আর এই সবকিছু না আমাকে দেখানোর জন্যই করে। আমাকে দেখায়, বোঝায় সে আমাকে ছাড়াও সুখে আছে। আসলে এসব দেখানো পর্যন্তই। সেও এসবের আড়ালে ভালো নেই।'
আসলেই কিছু কিছু মানুষ আমাদের থেকে দূরে সরে গিয়ে দেখায়, তারা আমাদের ছাড়া অনেক ভালো আছে, সত্যিই কি তারা ততটা ভালো আছে?