আগাছারা অতি দ্রুত বাড়ে,
যতবার কাটি ততবার বাড়ে।
উঠাই সমূলে, গজায় পুরোদমে;
আলো-বাতাস সামান্য জোটে,
তাতেই সব ফুল ফোটে।
অন্যের সার, অন্যের পানি,
তাই নিয়ে করে কাড়াকাড়ি।
ঝড়-ঝাপটা, খরা যায় বয়ে,
সব প্রতিকূলে থাকে দাঁড়িয়ে।
দিনে দিনে বাড়ে চা-পোনা,
তাতে বাড়ায় বৃক্ষের যন্ত্রণা।
বৃক্ষরা বাড়ে কত মন্থর,
করতে হয় কত যত্ন,
করতে হয় কত মায়া!
কেউ পায় তার ছায়া,
কেউ তাতে বাঁধে বাসা।
কত জনারে দেয় প্রশ্রয়,
কত জনা নেয় আশ্রয়।
কত জনারে যোগায় পুষ্টি,
করতে হয় আত্মতুষ্টি;
তবুও যখন ঝড়-ঝাপটা নামে,
সমূলে পড়ে যায় উপড়ে।