প্রায়ই এই প্রশ্নটা শুনে থাকি।
শয়তান কেন ভালো হয়ে যায়না?
তার এত এত জ্ঞান, সে তো সব বুঝার কথা, তাইনা?
কেন সে সব শাস্তির কথা জেনে বুঝেও অপরাধ করে বা শয়তানি করে?
আমি অনেককেই দেখেছি দুর্বল ইমানের মুসলমানদের বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করে থাকে।
আমিও এই প্রশ্নটির মুখোমুখি হয়েছি৷ সেদিন একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে খুব সুন্দর উত্তর পেয়েছি।
আসলে জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। কিন্তু কেউ কেউ সেই জ্ঞানের কারণে অহংকারী হয়ে উঠে। এটা আমাদের চারপাশে তাকালে অনেক মানুষকে দেখেও বুঝতে পারি। এই জ্ঞান পরিপূর্ণ জ্ঞান নয়। শয়তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাই সেও অহংকারী হয়ে তার পথ থেকে বিচ্যুত হয়েছে। সে নিজেকে মানুষের চেয়ে অনেক বড় মনে করেছিলো।
আমাদের সমাজে অনেক মানুষকেই শুধু অহংকারে বশে অপরাধ করতে দেখি। তারা জানে সেসব অপরাধের জন্য প্রচলিত আইন ব্যবস্থায় শাস্তি কি। তবুও অহংকারে কাছে হার মানে। জেলে যাওয়া বা শাস্তির কথা জেনেও অনেকে অপরাধ করে।
পরকালে শাস্তি হবে জেনেও যেমন আমরা অপরাধ করি, শয়তানও তাই করে। নফসের ধোকায় পড়ে বা লোভে পড়ে ইত্যাদি কারণে মানুষ ভুল করে, অপরাধ করে।
শয়তানের ক্ষেত্রেও হয়ত তাই হয়েছে। সে তার নফসের ধোকায় পড়েছে। সে অহংকারের কবল থেকে বাচতে পারেনি।
5
View