Posts

কবিতা

কেউ কেউ

June 23, 2026

saiful Islam

Original Author মোঃ সাইফুল ইসলাম

6
View

কেউ কেউ আর ফেরে উঠেনা—

অন্য কারও হৃদয় জয় করতে,

না পারে হৃদয় দিয়ে হৃদয় কিনতে,

না পারে উচিত মূল্যে বেচতে।

ধরণী হয়ে ওঠে বিমাতা;

আলো-বাতাস সমান পায় না,

অঙ্কুরোদগমে যায় পিছিয়ে,

জীবনযুদ্ধে যায় হেরে।

গাঢ় সবুজ ঝোপালো পাতার আড়ালে

যে ছোট্ট কামিনী ফোটে নীরবে,

রঙহীন ছোট্ট দেহ, পড়ে না কারও নজরে,

ক্ষণপ্রাণ ঝরে যায় অকালে।

কত তারা যে উদিত হয় সন্ধ্যার আকাশে,

কিছু তারা থেকে যায় লুব্ধকের আড়ালে,

না দেখা যায় কারও দূরবীনে,

কেউ ভেজে না তার আলোতে।

জীবনদরিয়াতে কেউ কেউ ভাসে,

একেলা এক তরীতে অতি নীরবে।

কখনো কখনো আকাশে মেঘ জমে,

দরিয়া ফুলে ওঠে বারে বারে।

এই দরিয়ার গভীরতা অনেক,

কিনারা যেন কত দূর!

ভাসবো আর কতক্ষণ, ভিড়বো যে কোথায়

কখন যেন ডুববে জীবনতরী, হবে সলিলসমাধি।

Comments

    Please login to post comment. Login