Posts

কবিতা

আমার আমির ডাক

June 23, 2026

Md. Anwar kadir

7
View

বহুদূর থেকে বাতাসে ভেসে কানে আসে 

কারো চেনা স্বরের ডাক এক অদ্ভুত ডাক!

তার প্রতি কেমন যেন একটা টান অনুভব করি
যেন দিক থেকে দিগন্তের সীমানায় তার বিচরণ 
সেখানে কে যেন নিরন্তর ডেকে চলেছে আমায়
যেন একলা রাতের জেগে থাকা পাখির মতো!
কবে জানিনা কোথায় তার সাথে দেখা হয়েছে
তার কন্ঠ কেমন যেন কতদিনের আপন মনে হয়!
যেন পিছনে ফেলে আসা আমার আমিই স্মৃতি হয়ে 
আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায় সেই আঙ্গিনায়
রাত্রি গভীর হলে সকল আওয়াজ শান্ত হলে তার 
সেই ডাক আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে!

Comments

    Please login to post comment. Login