Posts

কবিতা

তোর প্রেমেতে

June 25, 2026

নাসির ফরহাদ

9
View

তোরচোখেতে স্বপ্ন দেখি, রূপ সাগরে ডুবদিয়েছি। 

বাহুডোরেতোকে পেয়ে, আনন্দে আজ খুন হয়েছি।

মন মজেছে তোর প্রেমেতে, কন্ঠমিলাই তোর গানেতে। 

তোকেনিয়ে ভাসতে চাই আজ, পালতোলাঐ সাম্পানেতে।

 তুই যে আমারপরাণ পাখি, বুকে তোকে আগলেরাখি। 

থাকতেচাই তোর হৃদয়েতে, তোরনূপুরের ছন্দ হয়ে। 

ঢেউয়েরতালে দুলছি দু'জন, জনমজনম প্রাণের সজন। 

তোরউচ্ছাসে জলোচ্ছ্বাস আর, তোর হাসিতেজোয়ার এখন। 

তোরআঁচলে সূখের পরশ,চাঁদনী রাতেরহাসনাহেনা। 

চুলেরগন্ধ আকুল করে, ব্যাকুলমনের ঘোর কাটে না।

তোরবুকের ই মকমলেতে, ছুঁয়েযাচ্ছে কাশফুলেতে।

 অন্ধকারে আলোক দিতে, জ্বলবিআমার দ্বীপ শিখাতে।

Comments

    Please login to post comment. Login