Posts

কবিতা

মাটির বিছানা

June 25, 2026

Md. Anwar kadir

60
View

আধারের বুক ছিড়ে আসে আধার
সেই অন্ধকার ঘরের মাটির বিছানা
আর কেবল পোকামাকড়ের বসতি
সেই ঘরের বাসিন্দা কেমন আছে 
তাতে কারো কিছু আসে যায়না!
যে সামান্য আধারে কেপে উঠতো
সামান্য গরম- ঠান্ডা সহ্য হতোনা
বিছানায় ময়লা থাকতে দিতোনা
রান্নায় চুল পড়লে তান্ডব ঘটাতো
আজ আর কেউ তার ভয় করেনা!
দুনিয়াবাসীর কাছে সামান্য  দোয়া 
পাওয়ার জন্য সে অপেক্ষায় থাকে!

আমার ঠিকানা হবে সে ঘর যেদিন

প্রস্তুতি নেয়ার সময় দিবেনা সেদিন!
সেই মাটির ঘরে যেন সবাই আরামে 
ঘুমিয়ে যাওয়ার সৌভাগ্য লাভ করে!

Comments

    Please login to post comment. Login