Posts

কবিতা

রঙ্গিন মূহুর্ত

June 25, 2026

Md. Anwar kadir

46
View

যে মূহুর্তটা একবার এসে চলে গেছে 
সেটা আর কোনদিন ফিরে আসবেনা
গাছের যে পাতাটা একবার ঝরে গেছে 
সেটা আর কখনো সেখানে জন্মাবেনা!
দিন গিয়ে বছর গড়াবে
চুল দাড়িতে পাক ধরবে
পা দুটো আর চলবেনা
হাত যেন আর নড়বেনা
শরীরে রোগের বাসা হবে
পোকামাকড়ে ঠাসা হবে
কেউ আর কথা শুনবেনা
কেউ যে কাছে আসবেনা!
যে রঙ্গিন মুহুর্তটা একবার এসে চলে গেছে 
সেটা যে আর তেমন করে ফিরে আসবেনা

কোন কিছুই আর আগের মতো চলবেনা!

Comments

    Please login to post comment. Login