এই যে এত বড় আবর্জনার স্তূপ,
কিলবিল করছে অসংখ্য জীবাণু;
তীব্র দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে দিগ্বিদিকে।
তারই পাশে বাড়ছে লকলকিয়ে,
ফুটেছে অসংখ্য ঘাসফুলের কলি।
এক আকাশে কত মেঘ জমেছে!
সাদা থেকে ঘন কালো রূপে,
জমে জমে হয়েছে পাহাড়।
তারই ফাঁকে গলে গলে বেরোচ্ছে,
চাঁদের মায়াময় জ্যোৎস্নার ধারা।
এই যে এত বড় এক পাথর,
চাপা দিয়ে রেখেছে বুকের উপর;
জমাট বেঁধে রেখেছে অনুভূতিরা।
তবুও শ্বাস হয়ে করছে প্রবেশ,
দলে দলে অক্সিজেনেরা।