Poetry

আমি দুরেই থাকব

July 1, 2026

125 views

আমি গ্রামের সাধারণ একটা মেয়ে।
আমার জীবনে বই আর ফারিহা খুব প্রিয়। হাজার কাজের মধ্য দিয়ে কেটে যাচ্ছিল আমার দিন।
হঠাৎ একটা ছেলের ফোন। সে আমাকে খুব পছন্দ করে। মনে মনে খুঁজি, হয়তো সে আমাকে অনেক ভালো রাখবে। কিন্তু আমি চাই না, তার জীবনে গিয়ে তার কষ্টের ভার বাড়াতে।
তার একটা ফোন দেওয়ার চিহ্ন আমার মোবাইলে দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। তার একটুখানি কণ্ঠ শুনলে আমার মন ভালো হয়ে যায়।
দুই দিন ফোন না দিলে দুশ্চিন্তা হয়, মন খারাপ হয়। জানতে ইচ্ছা করে, কেন ফোন দেয়নি সে।
এত কিছুর পরেও আমি চাই না তাকে। আমি সবসময় চেয়েছি, আজও চাই, সে যেন অনেক ভালো থাকে, জীবনের বাকি দিনগুলো ভালোভাবে কাটায়।
আমি দূরে আছি, দূরেই থাকব। দূর থেকেই না হয় তার সব সুখখানি দেখব।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login