Story

ধর্ষকের উকিল

July 1, 2026

116 views

জনাব লালমিয়া একজন বড় মাফের উকিল। জীবনে অনেক বড় বড় অপরাধীকে জেলের ভাত খাওয়া থেকে বাচিয়েছেন তাদের কেস লড়ে। 
তিনি কিছুটা রাজিনীতির সাথেও জড়িত৷ তার দলের অনেক অপরাধীর পক্ষে মামলা লড়েছেন। তবে তিনি বিখ্যাত বা কুখ্যাত হয়ে আছেন মূলত ধর্ষণের মামলা নিয়ে কাজ করার জন্য। ধর্ষকদের পক্ষে তিনি মামলা লড়েন। অনেক টাকা পান। যদিও কাজটি ভালো না, তিনি মোটামুটি উপভোগ করেন৷ 
আসলে তিনি এই পেশায় এসেছেন টাকার জন্য। টাকাই তার কাছে সব। জীবনে অনেক ধর্ষককে নির্দোষ বলে প্রমাণ করেছেন। অনেকে মা-বোন তাকে অভিশাপ দিয়েছেন, কিন্তু লালমিয়া এসব গায়ে মাখেননি। 
আজ লালমিয়ার মেয়ে ধর্ষিত হয়েছে। তিনি একজন বিজ্ঞ উকিল হয়েও মামলা করতে পারছেননা। থানা ওয়ালা মামলা নিচ্ছে না। 
আসলে দেশের রাজনৈতিক পট পরিবর্তনে লালমিয়া দুর্বল হয়ে গেছেন। তার দল আর ক্ষমতায় নেই। আজ তিনি বুঝতে পারছেন, জীবনে কত পাপ করেছেন। কত অসহায় মানুষের কষ্ট দেখে তার হাসি পেয়েছে। আজ তার কান্না দেখে অদূরে দাড়িয়ে একজন পাগল হাসছে।
আজ এই দুর্দশায় পড়ে লালমিয়ার উপলব্ধি হয়েছে।  সারা জীবন মানুষের ক্ষতি করেছেন। তার অনিষ্ট থেকে তার নিকট আত্মীয়রাও রেহায় পায়নি। মানুষকে বিপদে পড়তে দেখে তিনি অত্যন্ত আনন্দ পেতেন। আজ সেই কথাই ওই পাগল তাকে মনে করিয়ে দিচ্ছে। সম্পদের লভ আর ক্ষমতার লোভ তাকে পাগল বানিয়ে দিয়েছিলো। 
তাই এমন দিনে তিনি তওবা করেন আল্লাহর কাছে৷ বাকি জীবন মানুষের অধিকারের জন্য কাজ করার অঙ্গীকার করেন নিজের সাথে এবং আল্লাহর কাছে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login