এত ব্যস্ততা যেন বুক ভরে দম ফেলার সময় নেই!
ভদ্রলোক যাওয়ার জন্য মনস্থির করে রেখেছেন
যাওয়ার এক অমোঘ তাড়না তাকে কুড়ে খাচ্ছে
তিনি যাবেন, কিন্তু যাবেন কোথায়?
সেটাও তিনি জানেনা! তবে যেতে তাকে হবেই!
দূরের অদৃশ্য স্থানে কেউ বসে তার অপেক্ষায়!
কেমন যেন অচেনা অথচ কত সে আপনজন!
সামনের ছুটিতে বেরিয়ে যাবেন সব ছেড়ে-ছুড়ে
আগেও অনেকবার তিনি যেতে চেয়েছেন এমন
কখনোই যাওয়াই হয়নি! তবে যেতে তাকে হবেই!
এমন দূরের ডাক উপেক্ষা করার শক্তি তার নেই!