Poetry

মৃত্যুর জন্য অপেক্ষা

July 31, 2026

75
View

আমি মৃত্যুর জন্য মানুষকে অপেক্ষা করতে দেখি
অথচ মৃত্যু যার জন্য আসে সে মরতে প্রস্তুত নয়!
জাপানের রাস্তায় কিংবা অলিতে গলিতে
বুড়ো লোকগুলো হেটে বেড়ায় একা একা
কারো সাথে আবার সঙ্গী হিসেবে থাকে কুকুর!
ওরা সভ্যতার এমন উতকর্ষ সাধন করেছে
যেখানে আমরা কল্পনাও করতে পারিনা
অথচ দিনশেষে ওরা একা! বডড একা!
মাঝে মাঝে মনে হয় কিছু মানুষের জন্য
মৃত্যুর জন্য অপেক্ষা করাটাই একমাত্র কাজ!

Comments

    Please login to post comment. Login