Posts

কবিতা

কোন কারণ ছাড়াই! (Premium)

July 1, 2026

এস এম সোলাইমান মুক্তা

Original Author এস এম সোলাইমান মুক্তা

0
sold
কোনো কারণ ছাড়াই___
তোমাকে আরো কিছু কাল মনে রাখবো আমি।
যে ভাবে মনে রেখেছি এযাবৎ কাল।
তোমাকে মনে রাখবো মানে এই নয় যে,
তোমার দেয়া দুঃখ গুলো ভুলে যাবো।
নিয়ম করে প্রতি রাতে আমাকে ছুঁয়ে যাবে সেগুলো।
তুমি কখনও জানতে পারবে না।

তুমি কি জানো?
আমি কতটা অসহায়।
মানুষ তো দূরের কথা,
বাতাসও তোমাকে এই সংবাদ টা দিবে না।
দিতে পারবে না।
দিলেও তুমি এরিয়ে যাবে।

তার পর,
কালের নিয়মে আমার বয়স বাড়বে,
আয়ু ফুরাবে।
জীবন থেকে সব হারাবে।
শুধু মনে থেকে যাবে তুমি ।
এক সময় আমি চলে যাবো পৃথিবীর ওপারে।
আমার মৃত্যুর সংবাদ ও তুমি পাবে না।
এটা আমি নিশ্চিত।
যদিও পাও -
তাতে তোমার কিঞ্চিত কষ্ট হবে না।
সে টা আমি জানি।

হয়তো,
ততক্ষণে তুমি শুধু জানবে,
কাউকে মনে রেখে পুরো জীবনটা কাটিয়ে দেয়া যায়।
নিজের কাছে ফেরা যায় না আর কখনোও।
তার পরেও,
তুমি আমাকে ভালবাসতে পারবে না।
আমি এতই নগন্য।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login