Posts

পোস্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪৪

July 1, 2026

Nurul Mostak

Original Author Top Job

Translated by Top Job

8
View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৪৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪টি পদে ৪৪ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২৭ জুলাই ২০২৬ বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ ও শূন্যপদ

১. উপজেলা ব্যবস্থাপক

  • পদ: ১০টি
  • বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা সম্মান ডিগ্রি। ক্ষুদ্র ঋণ বা দারিদ্র্য বিমোচন প্রকল্পে কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার জানলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৯ বছর)

২. মাঠ কর্মকর্তা

  • পদ: ২৫টি
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
  • যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। ঋণ কার্যক্রম ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৯ বছর)

৩. অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর

  • পদ: ৭টি
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
  • যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পাস। বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ডাটা এন্ট্রি দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

৪. ড্রাইভার

  • পদ: ২টি
  • বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
  • যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অন্তত ২ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

আবেদন করার নিয়ম

  • অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন
  • আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।
  • আবেদন করার সময় ৩০০×৩০০ পিক্সেলের রঙিন ছবি (সর্বোচ্চ ১০০ কেবি) এবং ৩০০×৮০ পিক্সেলের স্বাক্ষর (সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
  • সব তথ্য ঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।

আবেদন ফি

  • উপজেলা ব্যবস্থাপক: ২২৩ টাকা
  • মাঠ কর্মকর্তা, অফিস সহকারী ও ড্রাইভার: ১১২ টাকা
  • অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য: ৫৬ টাকা

আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

Comments

    Please login to post comment. Login