Posts

কবিতা

তুমি কি ভাই কাঁঠাল খেয়েছ নারীয়া ও হয়ে গেছো

July 7, 2026

Shafin pro

4
View

মাথা ভরা চুল ছিল তার, রেশম যেনো কালো,হঠাৎ করে সেই মাথাতে লাগলো কিসের আলো!চুলগুলো সব হাওয়া হলো, মাথা চমকায় রোদে,আয়না দেখে সেই বাঙালি পড়লো মহাশোদে।রাস্তা দিয়ে হাঁটছে যখন টাক মাথাটা নিয়ে,সবাই তাকায় অবাক হয়ে নিজের চোখটি দিয়ে।এমন সময় আসলো সেথায় এক বিদেশী ভাই,তার মুখেতে বাংলা শুনে হাসির সীমা নাই।টাক মাথাটা দেখলো সে তো গোলগাল এক ফল,চোখ দুটি তার ছানাবড়া, মুখে আসে জল।কাছে এসে হাতটি ধরে বলল ডেকে জোরে,মিষ্টি হেসে ভাঙা বাংলায় কথাটি যায় পেড়ে।আরে বাঙালি ভাই শুনো, একি তোমার হাল,মাথার ওপর ধরলো নাকি মস্ত বড় কাল!ইয়ে ক্যা হোগেয়া ভাই তোমারা, চুল কাঁহা গায়া,ম্যায় তো সোচতা তুমনে বহুত কাঁঠাল খায়া!ভাই তুমকে কাঁঠাল খায়া নারিয়া হোগেয়া,সারা মাথার বাল-বাচ্চা সব সাফ হোগেয়া!এতো কাঁঠাল কিউ খায়া ভাই, কিউ কিয়া ইয়ে কাম,মাথা তোমার বন গায়া আব পাকা বেলকা নাম!বাঙালি তো অবাক হয়ে শুনে বিদেশী বুলি,ভাবলো মনে এই বিদেশী দিচ্ছে নাকি গালি?রেগেমেগে বলল বাঙালি, "কাঁঠাল আমি খাইনি,বংশগত টাক এটা ভাই, কোনো উপায় পাইনি!"বিদেশী তো ছাড়ার পাত্র নয়কো কোনো মতে,একই কথা বলবে সে তো সকাল-সন্ধ্যা-পাতে।আরেকজন লোক আসলো হেঁটে, মাথায় কোনো চুল নাই,বিদেশী ভাই দৌড়ে গিয়ে বলল, "আরে মিল গিয়া ভাই!"তার মাথাতেও হাত বুলায়ে বলল একই বাণী,"তুমনে ভি তো কাঁঠাল খায়া, ম্যায় সব কুছ জানি!"ভাই তুমকে কাঁঠাল খায়া নারিয়া হোগেয়া,খোদা তুমারা সারা বাল কাঁহা ভেজ দিয়া!রাস্তাতে যেই টাকওয়ালা যাচ্ছে হেঁটে হেঁটে,বিদেশী ভাই ছুটছে ওরে হাসতে হাসতে পেটে।যার মাথায় চুল নাই তাকেই ধরে ভাই,একই উত্তর মুখে তার, অন্য কথা নাই।"কাঁঠাল খায়া নারিয়া হোগেয়া" এই হলো তার গান,শুনে শুনে টাকওয়ালাদের ওড়ে মুখের প্রাণ।কেউবা হাসে, কেউবা কাঁদে, কেউবা তেড়ে আসে,বিদেশী ভাই জিন্দাবাদ ওই কাঁঠালেরই চাষে।আজকে থেকে নিয়ম হলো টাক যদি কেউ হও,বিদেশী ভাই বলবে এসে, "কাঁঠাল তুমি খাও!"হাসতে হাসতে পেট ব্যথা ভাই, পাড়ার লোকের আজ,বিদেশী ভাই দিচ্ছে বিলি কাঁঠাল-নারিয়া তাজ।

Comments

    Please login to post comment. Login