Poetry

গন্ধহীন

July 7, 2026

110 views

আমি আকাশে মেঘে মেঘ ভেসে ভেসে, খুঁজি তোমায়। 

তুমি গগনের কোথাও নাই।

আমি কোকিলের কোকিল হয়ে সুরের বিন্যাসে,খুঁজেছি।

তুমি ধ্বনি বেশে তো নাই।

বকুলের অন্ত ফুলে, ঝরা ফুলের মলিনে , তোমায় খুঁজেছি।

তুমি বকুল-তলাতেও আসো নাই।

দিগন্ত-সবুজ ফসলের ফুলে ফুলে,তোমায় খুঁজে যায়। 

তুমি তো মাঠেও নাই। 

আমি বাতাসের বাতাস হয়ে,ঘুরে ঘুরে উড়ে বেড়ায়। 

তুমি অদৃশ্য তো হও নাই!

হাই!তোমায় কি পাওয়ার সাধ্য নাই।

বিশ্ব ঘুরে নদীর জলে, সুখ নাই! 

তুমি নিঃশব্দে এলে ঘরে পূর্বে ঘর ছেড়েছি,তুমি এলে ঘরে। 

আমি খুজি তোমারে তুমি অনাহারে,তাইতো তুমি,

আজ ভোজনের সন্ধানে।

আমি প্রেমের প্রেম, ভালোবাসার ভালোবাসায়।

আজ গন্ধহীন।


 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login