০৪৫৬ থিম সং: আর্জেন্টিনা
কথা ও সুর: তারিক হোসেন
বিশ্বকাপে আর্জেন্টিনা, সাপোর্ট করি আর্জেন্টিনা;
আর্জেন্টিনা, আর্জেন্টিনা, জিতবে এবার আর্জেন্টিনা।
চিৎকার করে বলরে সবাই, আর্জেন্টিনা, আর্জেন্টিনা;
আর্জেন্টিনা, আর্জেন্টিনা; আর্জেন্টিনা, আর্জেন্টিনা।ঐ
খেলার ছন্দে মেতে ওঠেছে, আকাশী সাদার দল;
ওদের ডিফেন্স কাঁপিয়ে দিয়ে, নিয়ে চলেছে বল।
বুকের ভেতর উত্তেজনা, এইতো হবে গোল;
উল্লাসেতে উঠরে মেতে, মেছি করেছে গোল।ঐ
ডিফেন্স থেকে অ্যাটাক যেন, এক সুরের মেলা;
পাসের ছন্দে মুগ্ধ করে, মার্তিনেজের খেলা।
মেসির পায়ে জাদুর ছোঁয়া, জয়ের দৃর আশা;
আর্জেন্টিনার জন্য মনে, শুধুই ভালোবাসা।ঐ
ম্যারাডোনার স্বপ্ন নিয়ে, খেলছে অবিরাম,
উন্মাদনায় নিচ্ছে সবাই, আর্জেন্টিনার নাম।
জিতবে এবার আকাশী-সাদা, গাইবে জয়ের গান;
বিশ্বজয়ের উল্লাসে আজ, হাসবে সবার প্রাণ।
চিৎকার করে বলরে সবাই, আর্জেন্টিনা, আর্জেন্টিনা;
আর্জেন্টিনা, আর্জেন্টিনা; আর্জেন্টিনা, আর্জেন্টিনা।ঐ
Noakhali: July 08, 2026.