Posts

গল্প

ইসলাম এবং সুফিবাদ

July 9, 2026

Md. Anwar kadir

39
View

আশিক বললো,"আপনারা যে ইসলাম ধারণ করেন সেটা প্রকৃত ধর্ম নয়। কারণ আপনারা চৌদ্দশত বছর আগের সব মধ্যযুগীয় নিয়মকানুন মেনে চলেন। সত্যিকারের ধর্ম হচ্ছে সুফিবাদ। এটি সকল ধর্মকে ধারণ করে। এখানে সবার স্থান আছে। কাউকে বের করে দেয়না। এটি একতার কথা বলে।"
জবাবে শফিক বললো,"এটা আপনার মতামত। আমার মতে প্রকৃত ধর্ম হচ্ছে তাই যা নবীজি সা: এর মাধ্যমে এসেছে। তিনি সা: এবং তার সাহাবীরা এসব সুফিবাদে বিশ্বাসী ছিলেন না। আমি কিভাবে এসব মেনে নেবো? আর সকল ধর্ম একই সাথে ঠিক হতে পারেনা। কারণ কোন ধর্মই অন্য ধর্মকে মেনে চলার অনুমোদন দেয়না।"
আশিক বললো,"সুফিবাদেই মুক্তি আছে৷ সেটা অনুধাবন করে দেখুন। বুঝতে পারবেন।"
শফিক বললো,"সুফিবাদের কোন অংশটা সঠিক আগে সেটা বলেন। আস্তিক্যবাদী নাকি নাস্তিক্যবাদী? আস্তিক্যবাদী হলে বলেন তাদের স্রষ্টা কে?"
আশিক বললো,"সুফিবাদে এত প্রশ্নের স্থান নেই। কেউ এত প্রশ্ন করেনা। সেখানে সবাই এসে মিশে যায়। স্রষ্টা থাকা বা না থাকাতে কিছুই আসে যায়না।"
শফিক বললো,"সুফিবাদী ধারণায় আমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি। ইসলাম পেরেছে, আমি তাই ইসলাম মেনে নিয়েছি।"
আশিক বললো,"কিন্তু ইসলাম সংকীর্ণ, আর সুফিবাদ উদার।"
জবাবে শফিক বললো,"সেটা কীভাবে? একটা প্রশ্নের উত্তর দিতে পারেনা যেখানে। সেটাকে আমি উদার বলবো কেন?"
আশিক বললো,"ইসলাম অমুসলিমদের ঘৃণা করতে শেখায়।"
শফিক বললো,"এটা একটা মনগড়া কথা। ইসলাম সবাইকে ভালোবাসতে শেখায়। অমুসলিম প্রতিবেশীর হক আদায়েও গুরুত্ব দেওয়া হয়েছে।"
আশিক বললো,"আপনারা কোরান হাদিসের বাইরে কোন জ্ঞান অর্জন করতে পারেননা।"
শফিক বললো,"প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেখানে 'পড়ো' বলেই শুরু করা হয়েছে। এরপরও বলেন জ্ঞান অর্জনে ইসলামে সংকীর্ণতা রয়েছে?"

Comments

    Please login to post comment. Login