০৪৫৮ থিম সং: মেসি
কথা ও সুর: তারিক হোসেন
গোল গোল গোল, মেসি করেছে গোল
গোল গোল গোল, আর্জেন্টিনার গোল।
চিৎকার করে বলরে সবাই, গোল......
গ্যালারিতে উড়ছে নিশান, নীল সাদার মেলা;
মাঝ মাঠে শুরু হলো, জাদুকরের খেলা।
সবার কাছে উত্তেজনা, মেসির পায়ে বল;
বজ্রবেগে শর্টটা মেরে, মেসি করলো গোল।ঐ
বুলেট বেগে শটটা যখন, ফাঁকি দিয়ে যায়;
বিশ্ব জোড়া দর্শক তখন, খুশিতে গান গায়।
এক দুই তিন চার, কাটিয়ে নিলো সে;
বাঁ পায়ে শটটা সোজা, জালে গিয়ে মিশে।ঐ
দশ নম্বর জার্সি গায়ে, ছুটছে প্রবল বেগে;
আর্জেন্টিনার জয়ের আশায়, সবাই আছে জেগে।
প্রতি পক্ষের জালে মেসি, দিচ্ছে শুধু গোল;
সর্বকালের সেরা মেসি, বলরে সবাই বল।ঐ
Noakhali: July 10, 2026.