এই বিশাল সমুদ্রের কিনারে,
বিস্তীর্ণ এই বালিয়াড়িতে—
নিকৃষ্ট এক কুকুর ঘাঁটি গেড়েছে।
শোনেনি গর্জন কান পেতে,
দেখেনি ঢেউ চোখ মেলে,
না দেখলো শান্ত রূপটা মন খুলে।
নগ্ন পা-খানি রাখেনি ভেজা সৈকতে,
ভেজায়নি শরীরখানি সমুদ্রস্নানে,
না দিয়ে ডুব মুক্তো খুঁজতে।
জীবন দিয়ে জীবন খোঁজে না,
প্রাণের সাথে প্রাণ মিশায় না,
সুরের সাথে গলা মিলায় না।
কুকুরটি এখন ডোবায় ডুবে,
ঘুরে ঘুরে গন্ধ শুঁকে মল খোঁজে,
পথচারী পেলে ঘেউ ঘেউ করে।
নিকৃষ্ট কুকুরটা এখন নিঃসঙ্গ,
একদিন হয়ে পড়বে নিঃসহায়,
তবুও নেই চেতনা, ফেরেনি হুঁশ।