গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬, শূন্য পদ ৩৩

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর ৯টি পদে মোট ৩৩ জন নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও শূন্যপদ
- ড্রাফটসম্যান (গ্রেড-২) – ২ জন
- লাইব্রেরিয়ান – ১ জন
- স্ট্যাটিস্টিক্যাল কাম কম্পিউটার অপারেটর – ১ জন
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ৩ জন
- ড্রাফটসম্যান (গ্রেড-৪) – ১১ জন
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৫ জন
- সহকারী টেলিফোন অপারেটর – ১ জন
- গাড়িচালক – ৪ জন
- অফিস সহায়ক – ৫ জন
যোগ্যতা
পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা।
- ড্রাফটসম্যান পদে আর্কিটেকচার বা ড্রাফটিং বিষয়ে ডিপ্লোমা/সার্টিফিকেট এবং কিছু ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাগবে।
- লাইব্রেরিয়ান পদের জন্য গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন।
- স্ট্যাটিস্টিক্যাল ও সাঁটমুদ্রাক্ষরিক পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি নির্ধারিত বাংলা ও ইংরেজি টাইপিং/সাঁটলিপির গতি থাকতে হবে।
- অফিস সহকারী পদের জন্য এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং জানতে হবে।
- সহকারী টেলিফোন অপারেটর পদের জন্য এইচএসসি পাস ও সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- গাড়িচালক পদের জন্য জেএসসি পাস, বৈধ বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অফিস সহায়ক পদের জন্য এসএসসি পাস হলেই আবেদন করা যাবে।
বয়স
- ১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
- শুধু ড্রাফটসম্যান (গ্রেড-৪) পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি
- আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে।
- আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে।
- আবেদন করার সময় নির্ধারিত আকারের রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।
- সব তথ্য ঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।
আবেদন ফি
- ১–২ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা
- ৩–৮ নম্বর পদের জন্য: ১১২ টাকা
- ৯ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ১৫ জুলাই ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৬
- বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।