Poetry

মীমাংসা

July 23, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

91
View

এই যে এত আয়োজন,
এত সুর, এত সাধনা,
গোছানো সব শব্দমালা—
সবই তোমার আরাধনা।


কেউ সুরে সুর মিলায়,
কেউ করে সমালোচনা,
কেউ ভোগে দারুণ যন্ত্রণায়,
আমি আছি মহা দ্বিধায়।


কেউ দেবে সমাধান,
করবে রহস্যের উন্মোচন,
আসল সত্য কোনটা,
করে দেবে মীমাংসা।


তোমার জন্যই সব আয়োজন,
কতটুকু তোমার প্রয়োজন?
কোনোভাবে যদি জানান দিতে—
তুমি আসলে কোন পক্ষে?

Comments

    Please login to post comment. Login