Poetry

স্বপ্নের ফুল

November 5, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

6 views

ঊষর জমিনের ধূসর বুকে
বেঁধেছি ঘর, রইবো সুখে।
কত বীজ করেছি বপন,
কত বৃক্ষ করেছি রোপণ;
দিয়েছি জল, করেছি যত্ন,
আশায় আছি—পাইবো রত্ন!

বীজ ফেলেছি কত শতেক,
অঙ্কুর হয়েছে গুটিকতক;
সময় কাটে, আশা বাড়ে,
যত্ন করি অতি উৎসাহে।

বছরের পর বছর ফুরিয়ে যাচ্ছে,
কূপের জল শুকিয়ে যাচ্ছে;
এখনো গজায়নি মূল,
ফোটেনি কোনো ফুল।
কুঁড়ি যাচ্ছে মরে,
পাতা যাচ্ছে ঝরে!

স্বপ্নেরা তবুও মরে না,
আশারাও ছেড়ে যায় না;
প্রত্যয়ে রবি ওঠে,
প্রভাতের আলো ফোটে।
নেমে পড়ি বৃক্ষ বাঁচাতে,
স্বপ্নের ফুল ফোটাতে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login