Poetry

"মানুষ"

July 27, 2026

122 views

সুফি কবিতা - "মানুষ"

লেখক :- রাতিন আহমেদ

মানুষ আমি হবো কবে?
মানুষ রূপে ঘুরি ভবে,
মানুষ গুণে আমি নই!

হিংসা, নিন্দা, অহং, লোভে,
সদা আমি রয়েছি ডুবে,
মানুষ তবে কেমনে কই?

মহান স্রষ্টার এই মেহেরবান,
মানুষ জীবন করিলো দান,
সেই খেয়াল আমার কই!

ফিরিতে হবে আবার আমায়,
মুখ দেখাবো কেমনে তোমায়,
তোমার স্মরণে নাহি রই।

সকল মানুষ আদম হাওয়ার,
সন্তান হয় বলেন পরোয়ার,
পাই কিতাব গ্রন্থে ওই।

তবে কেনো মানুষের তরে,
বিচার করি আপন-পরে,
এক পরিবার মোরা নই!

“মানুষ”

বলো আমায়, 
মানুষ আমি হবো কবে?
মানুষ রূপে সেজে রই,
সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে,
মানুষ গুণ নিলাম কই?

মানুষ শ্রেষ্ঠ হয় সৃষ্টিকুলে,
প্রেম স্নেহ মমতার কবলে,
থাকবে মোর জীবন এই।

আমি কেমনে গেলাম ভুলে,
হিংস্র স্বভাব নিলাম তুলে,
আমি বনের পশু নই!

বলে কোরআন, বাইবেল, গীতা,
খোদা আছেন মানুষে গাঁথা,
এই খবরও নাহি লই।

মহামানব কত এলো ধরায়,
মানুষ হবার মন্ত্র বিলায়,
সেই সঙ্গ আমার কই?

খোদার দুনিয়ায় মানুষ সবে,
অমানুষ কেবল রাতিন রবে!
এই দুঃখ কোথায় থুই।

বলি দয়াল মুর্শিদ তোমায়,
এক নজর দেখিও আমায়,
আমি যেনো মানুষ হই।

===========

📍"মানুষ" কবিতার আবৃত্তি শুনতে ক্লিক করুন 👇

“মানুষ - আমি হবো কবে?” | সুফি কবিতা | আবৃত্তি ভিডিও 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login