Posts

পোস্ট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষানবিশ এসবিএ-এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৮৭

July 30, 2026

Nurul Mostak

Original Author Top Job

Translated by Top Job

31
View

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষানবিশ এসবিএ-এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৮৭

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে শিক্ষানবিশ এসবিএ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৮৭

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে শিক্ষানবিশ এসবিএ-এ পদে মোট ৫৮৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু হবে ০৩ আগস্ট ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬।

পদের বিবরণ

ক্রমিকপদের নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাশারীরিক যোগ্যতা
শিক্ষানবিশ এসবিএ-এ৫৮৭এইচএসসি (বিজ্ঞান)/সমমান (বিজ্ঞান)। কোনো পরীক্ষাতেই ২য় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ এর নিচে নয়।প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমী হতে হবে এবং বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় উঠানামায় সক্ষম হতে হবে।

বয়সসীমা

প্রার্থীর বয়স ০১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে।

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে:

১. অনলাইনে আবেদন ফরমের সব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

২. আবেদন করার সময় রঙিন ছবি আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০ × ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ১০০ কিলোবাইট হতে হবে।

৩. স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। স্বাক্ষরের মাপ ৩০০ × ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ আকার ৬০ কিলোবাইট হতে হবে।

৪. অনলাইন আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

৫. আবেদন ফরমের সব তথ্য যাচাই করে সঠিকভাবে জমা দিতে হবে।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১১২ টাকা।

অনগ্রসর শ্রেণির প্রার্থী, যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সূচি

আবেদন শুরুর তারিখ: ০৩ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬

অনলাইনে আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য নিয়োগ এই ওয়েবসাইট ভিজিট করুন

Comments

    Please login to post comment. Login