Poetry

জীবনের পথ

July 31, 2026

91 views

এই পথ জীবনের পথ!
পথের কোথাও কোন ইউটার্ন নেই
ফিরে যাওয়ার কোন উপায় নেই!
এই পথ শুধুই একমুখী একটা পথ

বসে থাকলেও সময় বসে থাকেনা
সামনে ছাড়া কোন দিকে চলা যায়না!
পিছনের দিনগুলো হাত নেড়ে ডাকে
কেবল নির্বাক চোখে চেয়ে থাকা যায়
সেগুলোকে ছুয়ে দেখার অনুমতি নেই!

সময় বড্ড নির্মম এখানে 

শিশুকেও সবাইকে বুড়ো করে দেয়

সবাই কিসের আশায় যেন বেচে থাকে!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login