যে প্রাচীর একদিন সমস্ত বিপদ থেকে রক্ষা করতো সে প্রাচীরই একসময় বাঁধা হয়ে দাড়ায়। সময় পরিস্থিতির সাথে সাথে পাল্টে যায় অনেক কিছু , পাল্টে যায় চিরপরিচিত মানুষটা,একটা সময় যার স্থিরতায় ছিলো আশ্বাস। কিন্তু পরিস্থিতি পাল্টে গেলে সে স্থিরতা কঠিনতর হয়ে ওঠে, মনে হয় সে পাষান কংক্রিটের মত যেটা এক বিশাল দূরত্ব তৈরি করে।