Posts

পোস্ট

একটু বেশি পরিচয় ভীষণ অল্পে

August 5, 2026

Shraboni Chakraborty

22
View

আজকে একটা ছোটখাটো উপলব্ধি  হলো,  বলতে গেলে একজনের সাথে আলাপ হলো,  আলাপ বা পরিচয় বললে হয়তো ভুল হবে এরথেকে একটু  বেশি । এত অল্প সময় ছিলো তবুও  স্মৃতিতে রয়ে যাবে এরজন্য  কোনো সেলফির দরকার হয় নি,  নাম্বার ও আদান প্রদান  হয় নি । কি অদ্ভুত  এটা একবার ও মনে হয় নি আবার কিভাবে যোগাযোগ  করবো।  যেটুকু  সময় ছিলাম  কি অদ্ভুতভাবে বহুকালের পরিচিত  হয়ে রয়ে গেলাম । আর দেখা হবে না ভেবে কষ্ট  হলো না,  কি অদ্ভুত হাসিমাখা প্রসন্ন  বিদায়।  কোনো পিছুটান নেই  কোনো প্রতিশ্রুতি নেই । এই আড়াই  ঘন্টায় সব অপরিচিত মুখের মধ্যে  আমি কারো কাছে বিষণ পরিচিত  হয়ে উঠলাম । সময় কেঁটে গেলো খুব তাড়াতাড়ি । মাঝে মাঝে শুধুই বর্তমানে বাঁচা উচিত ,  কি হবে, কি হতো, এভাবে হলে কেমন হয়,  এটা এমন কেনো এত হিসাব কষতেই আমরা সময়টা পার করি,  মূহুর্তগুলো হারিয়ে যায়।

Comments

    Please login to post comment. Login