Poetry

কাজল চোখের মেয়ে।

August 1, 2026

Original Author মোঃ বজলুর রশীদ

60
View

শোনো ওগো কাজল চোখের মেয়ে,
আমার মন হারিয়ে যায়
তোমার কাজল চোখের পানে চেয়ে।

তুমি কি জানো? তুমি কি মানো?
তোমার চোখেই লুকিয়ে আছে,
আমার বুকের বাঁ পাশ;
তোমার চোখেই আটকে আছে
আমার নীল আকাশ।

তাকাও কেন অমন চোখে?
অকারণে বুকে কাঁপন ধরে;
ফেলো যখন চোখের পাতা,
ওলটপালট হয় সব কবিতা।

তাকাও যখন কাজল চোখে,
সুখের ঢেউ খেলে আমার বুকে।
শোনো ওগো কাজল চোখের মেয়ে,
আমি একলা নাবিক চলবো ভেসে,
তোমার ওই চোখের অতল সাগর বেয়ে।
 

Comments

    Please login to post comment. Login