Poetry

পহেলা আগস্ট

August 2, 2026

59
View


 

পহেলা আগস্ট

আদিত্য ভৌমিক

তারিখ: ১/৮/২০২৬

আজ পহেলা আগস্ট, আবার নতুন একটি মাসের প্রথম প্রভাত,

ক্যালেন্ডারের পাতায় যোগ হবে আরেকটি নতুন নাম।

সময়ের নদী থেমে থাকে না,

চুপিচুপি ভাসিয়ে নিয়ে যায় আমাদের হাসি, কান্না আর অজস্র স্মৃতি।

পহেলা আগস্ট মানেই শুধু নতুন মাস নয়,

এ যেন নতুন করে স্বপ্ন দেখার আহ্বান,

ভাঙা মনকে আবার জোড়া লাগানোর সাহস,

আর হারিয়ে যাওয়া মানুষগুলোর স্মৃতিকে

নীরবে বুকে আগলে রাখার এক অনুচ্চারিত প্রতিজ্ঞা।

জুলাইয়ের শেষ বিকেল গতকাল বিদায় নিয়েছে,

হয়তো সঙ্গে করে নিয়ে যাচ্ছে

অনেক না-পাওয়া, অনেক অপূর্ণতা।

তবুও আজ সকালের সূর্য বলবে

"আবার শুরু করো, জীবন এখনো সুন্দর হতে পারে।"

হে আগস্ট,

তুমি এসো শান্তির বার্তা নিয়ে,

মানুষের হৃদয়ে ভালোবাসার আলো জ্বেলে দাও।

যাদের চোখে আজও অশ্রু জমে আছে,

তাদের মুখে ফুটুক একটুখানি আশার হাসি।

সময়ের কাছে আমাদের একটাই প্রার্থনা—

যতদিন বেঁচে থাকি,

মানুষ হয়ে মানুষের হৃদয়ে

একটুখানি ভালোবাসার স্মৃতি রেখে যেতে পারি।

ঠিকানা :তালপুকুর পাড় কুমিল্লা।


 

Comments

    Please login to post comment. Login