Posts

পোস্ট

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক শূন্য পদ ৩৪২

August 2, 2026

Nurul Mostak

Original Author Top Job

Translated by Top Job

7
View

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক শূন্য পদ ৩৪২

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি, বেসামরিক শূন্য পদ ৩৪২

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে মোট ৩৪২ জন প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এসএসসি, এইচএসসি, স্নাতকসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ০২ আগস্ট ২০২৬ থেকে। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।

পদের বিবরণ

ক্রমপদের নামপদসংখ্যাবেতনস্কেল ও গ্রেড
ধর্মীয় শিক্ষক০১১৪,১২০-৩৩,৯৭০ টাকা
কম্পিউটার অপারেটর০৫১১,০০০-২৬,৫৯০ টাকা, ১৩তম গ্রেড
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর০৩১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেড
লাইব্রেরীয়ান০১১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেড
গবেষণাগার সহকারী০২১০,২০০-২৪,৬৮০ টাকা, ১৪তম গ্রেড
নকশাকার গ্রেড-৩০৩৯,৭০০-২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড
মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার২৭৯,৭০০-২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড
মিস্ত্রী ক্লাস-১, ওয়্যারলেস ফিটার০৮৯,৭০০-২৩,৪৯০ টাকা, ১৫তম গ্রেড
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৩০৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১০স্টোরম্যান০৬৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১১ক্যাটারিং এ্যাসিসট্যান্ট০১৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১২ফায়ার ফাইটার০৬৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৩মিস্ত্রী ক্লাস-২, আর্মামেন্ট মেকানিক০৫৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৪মিস্ত্রী ক্লাস-২, জেনারেল মেকানিক০৪৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৫মিস্ত্রী ক্লাস-২, ইলেকট্রিক মেকানিক০৩৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৬মিস্ত্রী ক্লাস-২, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক০৬৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৭মিস্ত্রী ক্লাস-২, ইনস্ট্রুমেন্ট মেকানিক০৩৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৮মিস্ত্রী ক্লাস-২, মেটাল ওয়ার্কার০৩৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
১৯মিস্ত্রী ক্লাস-২, ওয়েল্ডার০৩৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
২০মিস্ত্রী ক্লাস-২, বাইন্ডার০৩৯,৩০০-২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেড
২১ট্রেডসম্যান, ইলেকট্রিক মেকানিক০৭৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২২ট্রেডসম্যান, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক০৪৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৩ট্রেডসম্যান, ওয়্যারলেস মেকানিক০৩৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৪ট্রেডসম্যান, গ্রাউন্ড সিগন্যালার০৫৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৫ট্রেডসম্যান, মেটাল ওয়ার্কার০৩৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৬ট্রেডসম্যান, কার্পেন্টার০৪৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৭ট্রেডসম্যান, পেইন্টার০৫৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৮ট্রেডসম্যান, ব্ল্যাকস্মিথ০১৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
২৯বেলুন মেকার০১৮,৮০০-২১,৩১০ টাকা, ১৮তম গ্রেড
৩০অফিস সহায়ক০৭৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩১লস্কর২১৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩২লস্কর এয়ারক্রাফট১০৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৩মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রীজার১১৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৪লস্কর বার্ড শুটার০১৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৫লস্কর ফায়ার ফাইটার০২৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৬লস্কর এন্টি-ম্যালেরিয়া০৪৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৭লস্কর ওয়ার্ড বয়০১৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৮বাবুর্চি৩৬৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৩৯মেসওয়েটার১৮৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৪০ওয়াশার আপ০৯৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৪১মালী০৮৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৪২সহকারী বাবুর্চি০৪৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৪৩ওয়াচম্যান১১৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৪৪পরিচ্ছন্নতাকর্মী৪২৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড
৪৫আয়া০১৮,২৫০-২০,০১০ টাকা, ২০তম গ্রেড

শিক্ষাগত যোগ্যতা

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীদের জন্য বিভিন্ন পদ রয়েছে। এছাড়া কিছু পদের জন্য নির্দিষ্ট ট্রেড কোর্স, প্রশিক্ষণ, কম্পিউটার দক্ষতা বা কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

কম্পিউটার অপারেটর পদে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজিতে নির্দিষ্ট টাইপিং গতি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমানের যোগ্যতার পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে।

ড্রাইভার পদে এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বৈধ ভারী বা হালকা যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে। ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

কারিগরি পদগুলোর ক্ষেত্রে পদভেদে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে।

বয়সসীমা

০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপে আপলোড করতে হবে।

ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিতে হবে।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫৩.৮৪ টাকা।

২ থেকে ২০ নম্বর পদের জন্য আবেদন ফি ১০২.৫৬ টাকা।

২১ থেকে ৪৫ নম্বর পদের জন্য আবেদন ফি ৫১.২৮ টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ০২ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ আগস্ট ২০২৬

বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন

Comments

    Please login to post comment. Login