Story

কবরস্থানে একদিন

August 5, 2026

71 views

বন্ধুদের সাহস দেখাতে মাঝরাতে কবরস্থানে গেলাম। একটি পুরাতন কবরের সামনে দাঁড়াতেই মাটির ওপর লেখা নামটা দেখে বুক কেঁপে উঠল।
ওটা আমারই নাম।
জন্মতারিখও একই।
শুধু মৃত্যুর তারিখটা ছিল আগামীকাল।

হঠাৎ পেছন থেকে কেউ ফিসফিস করে বলল,
“একদিন আগেই চলে এসেছ?”

ঘুরে দেখি... কবরের ছবিতে যে মানুষটা ছিল, সে আমার মুখ নিয়েই হাসছে। 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login