০৪৮৬ ব্যান্ড সংগীত: শূন্য পকেট
কথা ও সুর: তারিক হোসেন
হার মানবো না, হার মানবো না আমি।
পকেট আমার শূন্য হোক,
একদিন ভরবে জানি।
শূন্য পকেট, শূন্য পকেট আমার।
ছেঁড়া জুতো ছেঁড়া জামা,
জীবনের মূর্ছনা;
প্রেমিকা চলে গেছে,
করে গেছে ভর্ৎসনা।
অবহেলা অপমানে,
জমছে বুকে হাহাকার।
শূন্য পকেট, শূন্য পকেট আমার।
দুঃখ গুলো সঙ্গী করে,
করছি দিন পার;
ঘামের দামে কিনছি সুখ,
লড়ছি বারেবার।
নিজের উপর ভরসা আছে,
সুদিন আসবে আবার।
শূন্য পকেট, শূন্য পকেট আমার।
ভাগ্য লিপি লিখবো আমি,
নিজেই নিজের হাতে;
স্বপ্নগুলো সত্যি করার,
শপথ নিলাম সাথে।
পুড়ে পুড়ে খাঁটি হব,
ছাড়বোনা হাল আর।
আঁধার রাত ঘুচিয়ে দিয়ে,
আসবে নতুন ভোর;
কাটবে এবার দুঃখ-কষ্ট,
কাটবে এবার ঘোর।
গল্পটা ঠিক বদলে যাবে,
ঘুচবে অন্ধকার।
শূন্য পকেট, শূন্য পকেট আমার।
হার মানবো না, হার মানবো না আমি;
পকেট আমার শূন্য হোক,
একদিন ভরবে জানি।
শূন্য পকেট, শূন্য পকেট আমার।
Noakhali: August 09, 2026.
ইউটিউবে দেখার জন্য ক্লিক করুন 👇👇👇👇