Poetry

বৃহস্পতিবার রাত

August 31, 2026

61 views

বৃহস্পতিবার রাত

মুজতবা আলী অতুল

বৃহস্পতিবার রাত, যেন 
পৃথিবীর কোন রাত নয়,
স্বর্গ থেকে নেমে আসা কোন অপ্সরা
ছাপোষা বাঙালি কেরানীর কাছে! 
রবি'র সকাল থেকে বিষুদের বিকাল

 কি সন্ধ্যা

 যতটুকু রস নিংড়ে নেয়,
বিষুদের রাত তা ফিরিয়ে দেয় 
সুদেআসলে।
বিষুদের রাত যেন - মুখচোরা কিশোরের 
দামাল কৈশোরে
একপেশে ভালোবাসার কিশোরী।
সুবে সাদিক থেকে বিকেল
পেরিয়ে যায়,
খোলা চুলে তার 
বেরুবার প্রতীক্ষায়।
তারপর নিমিষেই কেটে যায় 
তীব্র কাংখিত সেই সময়,
চোখের পলক না পরতেই।
কাটে না রাত আর দিনের বাকিটুকু, 
যেমন চায় না কাটতে রবির সকাল থেকে 

বিষুদের বিকাল কি সন্ধ্যা পর্যন্ত!
তারপরও আসে বৃহস্পতিবার রাত,
যেমন সে কিশোরীও আসতো-
খোলা চুলে প্রতিদিন বিকেলে, 
আর মুগ্ধ মাতাল করে রাখতো 
সারাটি বিকেল সে কিশোরকে,  
আর
রাখতো করে অস্থির পরের বিকেলের জন্য।
আহ্! বিষুদের রাত,
যেন প্রেমিকার হাত
ধরে বসে থাকা
- পলকেই কেটে যায়!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login