Poetry

সঞ্জীবনী

August 31, 2026

80 views

তোমার কপালকেই যে প্রেমিক জেনেছে তার 
দোজাহানের সর্বোচ্চ চূড়া
তাকে দিয়ো পার্বতী তুমি পর্বতারোহীর সম্মান

খেতে দিয়ো তাকে চুমু 
ডেকে নিয়ো পাঁজরের উষ্ণ উপত্যকায় 
জিরোতে দিয়ো অনন্তকাল সত্যতম ভরসায়

সঞ্জীবনী দিয়ো তাকে, দিয়ো অমরত্বের সন্ধান

• ওয়াসিক

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login