• পড়ে ছিলাম তাই পায়ে পিষে গেছে কতোজনে
দাঁড়াতেই দেখি শত হাত ডাকে তার প্রয়োজনে।
• এমন বিপর্যস্ত হৃদয় নিয়ে আমি যাবো কার কাছে
মানুষের ব্যথা বোঝে মানুষ—এমন কোথাও কি আর আছে?
• আমি তো পোড়ার আগেই উড়ে যাওয়া ফানুস
আমি তো ঝড়ের আগেই ঝরে যাওয়া মানুষ।
• আমায় তুমি ভাঙতে এলে দেখবে তবে এসে
আমি নিজেই নিজের টুকরো সাজাই একলা বসে হেসে।
• কত কী যে লুকিয়ে রাখি, তার কতটাই তুমি জানো
আমার বুক ভেঙে যায়, তবু হাসি—আমি ধরতে জানি ভান-ও।
• আমি কেবল হেরেই গেলাম, গেলাম শুধু ঠকেই
জনম আমার কাটল নিদান স্বপ্ন ভাঙার শোকেই।
__ ওয়াসিক
বই: জোছনা মেখো রোদ