Poetry

শেকলবিলাস

October 9, 2026

116 views

যে পাখি উড়বে ভেবে
তুমি আকাশ সেজে বসেছিলে

সে যদি বেছেই নেয় সোনার খাঁচা

তার কি আর বন্দি লাগে
তো তোমার কেন শূন্য লাগে?

"পাখির যদি খাঁচাই লাগে ভালো
তাতে আকাশের কেন চোখে জল আসে
আর- মেঘ কেন তার কালো"

• ওয়াসিক

| বই: জোছনা মেখো রোদ |

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login