Poetry

মর্সিয়া

September 2, 2026

79 views

কেবলি বীণার মত বেজে ওঠো এই হৃদয়ে
ভুল সারগামে গেয়ে যাও বিদায়ের গান
তোমার মর্সিয়ার সুরে চক্ষু আমার 
মৃত নদীর মত ম্লান 
অস্ত যায় সোহাগ বেলার নক্ষত্র 
তিমির অন্ধকারে চেয়ে

ক্ষয়ে যায় এভাবেই প্রিয় প্রেম তবে
ঝরে যায় পুষ্ট মায়েরও উদরের ফুল 
কত শত না পাওয়াকেই তার
চিবুকের কাছেতীরে পেয়ে 

[২০০৬২৬ ]
• ওয়াসিক

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login