Poetry

সিংহ আমি বনের রাজা।

September 6, 2026

63 views

সিংহ আমি বনের রাজাকেশর আছে ঘাড়ে,আমার বাসা গহন বনেপাহাড় নদীর ধারে।হেলে দুলে চলি আমিরাজার মতো চালে,আমায় দেখে পশুর দলপালায় পালে পালে।সমস্ত এই পশুর মাঝেআমিই সেরা বীর,হুঙ্কার মোর শুনলে পরেহয় না কেহ স্থির।বনের মাঝে শাসন আমারআমিই দণ্ডদাতা,আমার কাছেই অবনতসবার চিবুক মাথা।আমার বোনের আমি রাজাআপন ঘরের আলো,ভাইয়ের স্নেহে আগলে রাখিবাসি অনেক ভালো।বনের রানী সিংহী আমারসঙ্গে সদা চলে,দুইজনেতে রাজ্য রাখিবুদ্ধি এবং বলে।গভীর রাতে যখন জাগেসিংহ বনের রজনী,থমকে দাঁড়ায় বনের হাওয়াস্তব্ধ নীরব ধ্বনি।চাঁদের আলোয় সোনার কেশরঝলমলিয়ে ওঠে,ভয়ের চোটে বনের পশুলুকিয়ে আকুল পটে।রাতের বেলা শিকার খুঁজিপাথর গুহার দ্বারে,আমার থাবার একটি আঘাতেকে আর বাঁচতে পারে?নখগুলো মোর ধারালো তলোয়ারচোখেতে অগ্নি জ্বলে,আমার মতন পরাক্রমীনাইকো পশুর দলে।হরিণ ছানা চমকে ওঠেশুনলে আমার ডাক,বনের পাখি নীরব হয়েবোজে তাদের পাখ।হাতিও মোরে মান্য করেপথ ছেড়ে দেয় ত্রাসে,আমি যখন গর্জে উঠিমৃত্যু তখন হাসে।শৃগাল ভায়ো দূর থেকে কয়সেলাম মহারাজ,সিংহের ওই বিক্রমেরইনাইকো কোনো লাজ।সবুজ বনের বুক চিরে মোররাজকীয় এই চলা,আমার কথার অবাধ্য যেযায় না সয়ে ছলা।বনের যত নিয়মকানুনআমিই শুধু গড়ি,ন্যায়-অন্যায়ের বিচার করতেকখনো না পিছটান ধরি।দুর্বলকে রক্ষা করাওসিংহের এক কাজ,অত্যাচারী পশুর দণ্ডআমার রাজকাক।দুপুর বেলা গাছের ছায়ায়ঘুমাই যখন সুখে,তখনো কেউ সাহস পায় নাআসতে আমার মুখে।আমার বোনের অহংকার আমিআমিই তাদের বল,বিপদ-আপদে এক হয়ে যাইআমরা সিংহ দল।রজনী শেষে যখন আবারভোর পোহাবে বনে,নতুন দিনে নতুন তেজেজাগবো আপন মনে।সমস্ত এই বনের মাঝেআমিই অধিপতি,সিংহ আমি বনের রাজাঅদম্য মোর গতি।আমিই শ্রেষ্ঠ, আমিই বীরএই অরণ্য মাঝে,আমার মতন এমন রাজাকারো কি আর সাজে?শুনলে আমার হুঙ্কার ভাইকাঁপতে থাকে দেহ,সিংহের সাথে লড়াই করারসাহস করে না কেহ।মেঘের মতন ডাক দিয়ে যাইযখন আমি চলি,অরণ্য ময় ছড়িয়ে পড়েআমার কথার বলি।বনের রজনী কাটে আমারপাহারা দেওয়ার ছলে,সবাই যেন শান্তিতে রয়আমার মায়াজালে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login