Poetry

মোমোস

September 10, 2026

73 views

সিগারেটে দু'টান দিতেই কোথা থেকে একখানা মৌমাছি উড়ে এসে হুল ফুটিয়ে দিলো ঠোঁটে। তীব্র যন্ত্রণায় কুঁকড়ে পড়ে আছি পল কয়েক। মধুর পাখি আমায় বি'ষ খেতে দিতে চায় না ভেবে এই অপ্রতিম দুঃসময়েও হেসে ফেললাম চোখে মেকি জলসমেত—

উলটো ঠোঁটের হাসি এত কদাকার! 

আজকাল জীবনের সমস্ত বেদনার ময়দানে আমার হো হো করে হাসতে ইচ্ছে করে। আকাশে তাকিয়ে ভেংচাতে ইচ্ছে করে।

আমাকে তুমি বাঁচাতে এসো না 
হেরে যাবে
এসো না আর কাঁদাতেও

আমি জা হা ন্না মের জোকার। 

• ওয়াসিক 
১৪৫২৬২০

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Rizvi Abdullah 3 weeks ago

    চমৎকার কবিতা

    • জাহিদ ওয়াসিক 3 weeks ago

      ধন্যবাদ ভাই। আপনিও চমৎকার লিখেন।