Post

বেতাল অষ্টাবিংশতি (বুক রিভিউ)

September 11, 2026

9
View

চলুন একটু পাঠপ্রতিক্রিয়া জানাই…

নামঃ বেতাল অষ্টাবিংশতি
লেখক: সুপর্ণ সরকার
জনরা: পৌরাণিক / Dark Fantasy / Horror / Mythological Fiction
প্রকাশক: ঋদ্ধ প্রকাশ Wriddho Prokash
প্রথম প্রকাশ: ২০২৬
পৃষ্ঠা: ১১২

বইটা বলতে গেলে এক বসাতে শেষ করেছি। আক্ষরিক অর্থে না হলেও, কাছাকাছি। কলিজা আর গোস খেতেখেতে শেষ করেছি।

কাহিনী সংক্ষেপঃ
খুবই সংক্ষেপে, হইছে কি জানেন এক বন্ধু আর এক বন্ধুকে ফোন দিছে। যে বন্ধু ফোন দিছে সে বেতাল সম্পর্কে কিছু অজানা জিনিস জানতে পেরেছে। কি জানতে পেরেছে, সেটা জানার জন্য আপনাদের এই বই পড়তে হবে।

যাইহোক, যে বন্ধু ফোন দিয়েছে সে আবার অনেক বড়লোকের ছেলে। দুনিয়াতে সে একাই বেঁচে আছে তার পরিবারের মধ্যে। গল্পটা বর্ণনা হয়েছে দু-বন্ধুর আলাপচারিতার মাধ্যমে। বেতাল পঞ্চবিংশতি সম্পর্কে সবাই জানে কিন্তু এই অষ্টাবিংশতি নিয়েই ছোটখাটো একটা গল্পের অবতারণ হয়েছে এখানে। আবার বইয়ের শেষে বেতালের উপস্থিতির একটা ক্লিফহ্যাঙ্গার ঝুলিয়ে দিয়েছেন লেখক এখানে।

সেটা কি জানতে হলে পড়তে হবে এই বই।
আমার অনুভূতি আর হাবিজাবি জিনিসঃ
অনুভূতি মোটামুটি।

যেটা আমি প্রায়শয়ই মনঃকষ্ট পাই, কভারে ভয়ানক কিছু দেখে ভাবি ভিতরে যা আছে পড়ে হয়তো আমার একা বাথরুমে যেতে সমস্যা হবে।
কিন্তু পড়ার পড়ে যখন দেখি, আহামরি কিছু না, বেশ খারাপ লাগে তখন।
তবে বইয়ের গঠন,গল্প এগিয়ে যাওয়া, দুই বন্ধুর আলাপচারিতার মাঝে বেতালকে নিয়ে আশা, বিষয়গুলো উপভোগ্য ছিল।
ভুমিকাতেই আছে যে এটা একটা “উপন্যাসিকা”, তাই বইয়ের সাইজ নিয়ে কিছু বললাম না।

মজার ব্যাপার হল, দশগ্রীব আর এটা ব্যাক টু ব্যাক শেষ করার কারনে, কিছু বর্ণনা মিস করছিলাম। দুটো বই-ই ভারতিও ভাবমূর্তির উপর চলেছে। দশগ্রীবে অনেক অনেক ইতিহাস আর রামায়ণের সারসংক্ষেপ পড়ে বেতালে মনে হল হাওয়াই মিঠাই খেলাম। শুরু করার আগেই শেষ।

বেতাল concept এর শিকড় ভারতীয় লোককাহিনী এবং সংস্কৃত কাহিনির ঐতিহ্যে।
সবচেয়ে পরিচিত রূপ হলো বেতাল পঞ্চবিংশতি, যেখানে রাজা বিক্রমাদিত্য এবং বেতালের গল্প বলা হয়। বেতাল অষ্টাবিংশতি নামটা সেই classic folklore tradition এর modern dark reinterpretation বলেই মনে হয়। বইয়ে বানান গুলো মারাত্মক ভাবে দেখা হয়েছে। ঋদ্ধের সম্পাদনা দল ভালো কাজ করেছে।
তবে আমার বেতাল নিয়ে আগ্রহ জেগেছে। দয়া করে যারা আমার পোষ্টা পড়বেন, বেতালের বই সম্পর্কে একটু ধারনা দিয়েন।

কিছুটা মিথলজি টাইপের লেগেছে, আমি আমার বই “আঁধারে লুকানো ভয়” এ একটা মিথলজির কথা বলার চেষ্টা করেছি। সেটা নিয়ে ইন-শাহ-আল্লাহ সামনে আরো কাজ করবো বা করছি। মিথলজির উপর অনেক দুর্বলতা আছে আমার।

নিচের কিছু কথা বেশ ভালো লেগেছে…
১/ সব অভিশাপ রক্তে লেখা হয় না, কিছু লেখা হয় স্মৃতিতে।
২/ অন্ধকার কখনও খালি থাকে না।
৩/ যে ভয়কে মানুষ ভুলে যায়, কিংবদন্তি তাকে আবার ফিরিয়ে আনে।

ধন্যবাদ,
আবার আসবেন। বেশী বেশী বই পড়বেন।

Comments

    Please login to post comment. Login