Post

Digital Fortress (Book Review in Bangla)

September 12, 2026

2
View

রিভিউ আমি খুব কমই দেই। দিতে পারি না বলতে গেলে। কিন্তু ভালো কিছু পড়লে, দু লাইন না লিখে থাকতে পারি না।

বইয়ের নামঃ Digital Fortress

লেখক: Dan Brown
জনরা: Techno-thriller / Mystery / Suspense
প্রকাশক: St. Martin’s Press
প্রথম প্রকাশ: ১৯৯৮ সালে
পৃষ্ঠা: edition ভেদে ৩৭০–৩৮৫ পৃষ্ঠার মধ্যে।

কাহিনী সংক্ষেপঃ
খুবই সংক্ষেপে, হইছে কি জানেন আম্রিকার একটা সরকারি প্রতিষ্ঠান গোপনে সবার computer এ নজর রাখার জন্য একটা জিনিস বানাইছে। সেই জিনিসে আবার একজন ভাইরাস ঢুকাই দিছে। তার কাছে একটা পাসওয়ার্ড আছে, যেটা দিয়ে সেই ভাইরাসকে আটকানো যাবে। সেই পাসওয়ার্ড উদ্ধার করার জন্য সেই প্রতিষ্ঠানের বড় ভাই এক লোককে পাঠাইছে আর এক দেশে। সেই দেশে ভাইরাসের পাসওয়ার্ডওয়ালা লোকটা ঘুরে বেড়াচ্ছে।

যে লোককে পাঠাইছে, সে কিন্তু আবার এই প্রতিষ্ঠানে কাজ করে না। ঐযে, কেউ যেন সন্দেহ না করে, এর জন্য এই প্যাঁচ। এমনকি সেই লোকটাও জানে না বিষয়টা কতটা ভয়ংকর।
সেই লোককে আবার ভালবাসে সেই বড় ভাইয়ের সাথে কাজ করা এক ছোট বোন। সে বোন তো এই খবর পেয়ে প্রথমে রাগ করে পড়ে দেশের স্বার্থে মেনে নেয়।

এভাবে গল্প এগুতে থাকে।
সেই লোককে অনেক বার খুন করার চেষ্টা করা হয়। সে মর/ছে কি ম/রে নাই সেটা বই পড়ে আপনাদের বের করে নিতে হবে।
আর সেই ভাইরাসের পাসওয়ার্ড শেষ পর্যন্ত উদ্ধার হল কি না। বা সেই কাজ করলো কিনা সেটাও বই পড়ে জানার অনুরোধ রইলো।

আমার অনুভূতিঃ
সেই অনুভূতি ভায়া!
লেখক ভদ্রলোকের যে সব বই পড়েছি, সব বই পড়েই আমি ফিদা। সবসময় last minute climax দিতে ওস্তাদ। যদিও এটা Techno-thriller / Suspense টাইপের কিন্তু আমার কাছে এটা ভালোবাসার গল্প মনে হয়েছে। পড়লেই বুঝবেন। গল্প আপনাকে ধরে রাখবে।

হাবিজাবি জিনিসঃ
এই বইটা লেখকের প্রথম দিকের বই। ১৯৯৮ সালে বের হয়েছে কিন্তু computer আর technology এর দিক থেকে অনেক futuristic লেখা ছিল। অনেক cr-yptography expert বইটার technical accuracy নিয়ে criticism করেছে। কিন্তু funny ব্যাপার হলো, সেই unrealistic intensity-ই বইটাকে entertaining করেছে। বইয়ের villain concept টা বেশ interesting, এখানে pure evil villain-এর চেয়ে ideology-driven conflict বেশি গুরুত্বপূর্ণ।

আমার লেখা “আঁধারে লুকানো ভয়” বইয়ের ছোট ছোট অধ্যায় পড়ে অনেকেই আমাকে বলছেন, ভাই এতো ছোট অধ্যায় কেন দিলেন? চাইলেই বড় করতে পারবেন। তারা এই বইটা পড়বেন সময় করে, এক পেজের chapter-ও আছে। ছোট ছোট chapter আর frequent cliffhanger থাকার কারণে বইটা প্রায় movie screenplay-এর মতো feel দেয়। যেটা কিছুটা ছাপ হয়তো আমার বইয়েও পরেছে। কে জানে?

এই বইয়ের বেশ কিছু সুন্দর সুন্দর লাইন আছে। আপনারা ভাব নিতে চাইলে নিতে পারেন সেই লাইন নিয়ে…
1/ Everything is possible. The impossible just takes longer.
2/ Who will guard the guards?
3/ The only secure computer is one that's unplugged.

ধন্যবাদ,
আবারআসবেন।
বেশীবেশীবইপড়বেন।

Comments

    Please login to post comment. Login