কত যে কেঁদেছি আমি একা একা হায়
চুপিসারে নিরালায়
বুকের পাজরে আঁকা বিষাদের ছবি
মলিন হয়েছে হায় জীবনের রবি
কেউ তো আর জানে না।
কতবার যে ভেঙেছি গড়েছি জীবন
চাওয়া পাওয়া হয় নীরবে মরণ
জমেছে শুধু হতাশা
গতিহীন আশাহীন জীবনে দুরাশা
কত আর হাহাকার সুদিনের তরে
অবুঝ মন আমার কেঁদে কেঁদে মরে
কেউ তো আর দেখে না।
কত দূর কত দূর বিজয়ের রথ
আমি যে একাকী খুঁজি বিজয়ের পথ
পরাজয়ে পরাজয়ে
ধূসর জীবনে চলি ম্রিয়মান হয়ে
কেউ তো আর বোঝে না।
কত থাকবে বেদনা জীবনে আমার
জীবন পথে কিছুটা আলো দরকার
কবে হবে অবসান বেদনার বলো
কখন আসবে আলো
কেউ তো আর বলে না।