Poetry

ববি’র ভাবনা (Premium)

November 14, 2026

0 sold
বসে বসে ভাবে ববি
খেলাটাই আমার প্রধান হবি
তবে কেন মা বলে পড়তে
মনটা চায় একটু গাছে চড়তে।

আবার ভাবে ববি
আঁকবো একটা ছবি
মা তাতেও দেন বাধা
ববি’র মনে লাগে ধাঁধাঁ।

ভাবে ববি চুপটি করে
অংকের খাতা যদি পোকায় ধরে
ইংরেজি বই যদি হারিয়ে যায়
আহ! কি মজাটাই না হয়।

তবে আর মা বলবে না পড়তে
সারাদিন পারবো শুধু ঘুরতে
আহা এমন কেন হয় না
বই খাতাগুলো চুলোয় কেন যায় না।
০৩.০৬.২০০৪

This is a premium post.

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login