সালমান আর আয়েশার সুখের সংসার।তাদের একটি ছেলে আর একটি মেয়ে।ছেলের দশ বছর আর মেয়ের তিন বছর।ছেলে মেয়ে আর বউকে নিয়ে সালমানের সুখেই দিন কাটতে ছিল।তার কোনো ঝামেলা ছিল না।চাকুরি আর বউ বাচ্চাদের নিয়ে সে ঝামেলা মুক্ত জীবন যাপন করতে ছিল।কিন্তু সহসা তারা একটা ঝামেলায় আটকে গেল।এক সপ্তাহ আগে তারা পাশের বাড়ীতে একটা দাওয়াত খেতে গিয়েছিল।আর ঝামেলাটা সেখান থেকেই শুরু হয়েছে।
বিয়ে বাড়ী থেকে অনেক দামী একটা সোনার হার চুরি হয়ে গেছে।এ খবর শুনে আয়েশা আর সালমান চিন্তায় পরে গেল।কেননা এখন সন্দেহের তালিকায় যারা খেতে গিয়েছিল সবাই থাকবে।সুতরাং তাদের চিন্তাটা অমূলক নয়।এরও একটা কারণ আছে, তাদের ছেলে রনজু র কিছুটা হাতটানের বাজে অভ্যাস রয়েছে।সেই ভয়টাই পাচ্ছিল দুজনে।
এই কারণে সালমান বারবার তাগাদা দিয়ে আয়েশাকে বলল, তুমি ভালো করে খুঁজে দেখ আবার রনজু কোনো ভুল করেছে কিনা।ওর সবকিছু খুঁজে দেখ ও আবার কিছু করেছে কিনা।
This is a premium post.
Comments
Be this story’s first reader
+25 XP
Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.